নরসিংদীর পূর্ব ভাগদীতে বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানের বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ

পৌরসভার রাস্তার কথা বলে বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গা ও বীর মুক্তিযোদ্ধা মো: হাবিবুর রহমান এর উপর হামলা

নরসিংদী পৌরসভার পূর্ব ভাগদীর বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমানের বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগ উঠেছে স্থানীয় কমিশনার মাহবুব আলম ভূইয়ার বিরুদ্ধে।শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর ২ টার সময় পৌরসভার ৯নং ওয়ার্ডের পূর্ব ভাগদী মহলার ২৯১/৫ বাসার সীমানা প্রাচীর ভাঙ্গার অভিযোগে নরসিংদী মডেল থানাতে একটি অভিযোগ দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা
মোঃ হাবিবুর রহমান।

বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান বলেন, পৌরসভার রাস্তার কথা বলে আমার বাড়ির সীমানা প্রাচীর ভাঙ্গা শুরু করে। তখন বাধা দিতে গেলে তারা সকলে মিলে আমার ও আমার পরিবারবর্গের ওপর হাত তোলে এবং ছবি তুলতে গেলে মোবাইল ফোনসমূহ ছিনিয়ে নেয় । তখন ভীতসন্ত্রস্ত হয়ে ন্যাশনাল হেল্পলাইন ৯৯৯ এ ফোন করলে পুলিশ এসে তাদের থামায়। পুলিশ প্রাচীর ভাঙ্গার জন্য পৌরসভার নোটিশ দেখতে চাইলে তারা কোনো প্রকার নোটিশ দেখাতে ব্যর্থ হয়।
তিনি আরো বলেন,আমি জমির মালিক আমাকে পৌরসভা হতে কোনো প্রকার লিখিত নোটিশ পূর্বে দেয়া হয়নি। সীমানা প্রাচীর ভাঙ্গার প্রয়োজন হলে আমাকে আগে নোটিশ দিবে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় পরিবার পরিজনসহ দিনাতিপাত করছি।

Create your own website, free on WordPress.com.Create your own website.
Start free